Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

স্নান করতে নেমেই চক্ষু চড়কগাছ! পাড়ার পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে হইচই

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
এই পুকুর থেকেই নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার হয়

নিউজ ফোর বর্ধমান :নিখোঁজ হওয়ার দু’দিন বাদে অবশেষে পুকুর থেকে উদ্ধার দিনমজুরের দেহ। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোক ছায়া। বর্ধমানের পাড়াপুকুর এলাকার ঘটনা।

বুধবার দুপুরের দিকে এলাকারই একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ বিষয়টি বর্ধমান থানায় জানান হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বর্ধমান মেডিক্যাল কলেজে।

পুলিশি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম প্রশান্ত রায় (৪০), তিনি পাড়াপুকুরেরই বাসিন্দা।  দিনমজুরি করলেও বেশ কিছু দিন তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। দু’দিন আগেই তিনি বাড়ি থেকে বেরোন, তারপর থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে বুধবার দুপুরে বাড়ির কাছের পুকুর থেকেই তাঁর দেহ মিলল। কীভাবে তিনি পুকুরের জলে পড়লেন এবং তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা রাজ মণ্ডল বলেন, পাড়ার পুকুরে স্নান করতে গিয়ে কয়েকজন জলে দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গেই আমরা বর্ধমান থানায় খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। মৃত প্রশান্ত রায় আমাদের পাড়ারই ছেলে, বিগত আড়াই-তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা ছাড়াও তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

 

— বিজ্ঞাপন —
Advertisement