দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুর ১ নম্বর ব্লকের সোদিয়ালে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহ। রামমন্দিরের আদলে তৈরি হয়েছে নজরকাড়া লক্ষ্মীমণ্ডপ। এই মণ্ডপের উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দিপনা তুঙ্গে।
সোদিয়ালের লক্ষ্মীপুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ তথা চলচ্চিত্র অভিনেত্রী জুন মালিয়া এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জিৎ। মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে রামমন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জুন মালিয়া বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিৎ ভাইকে পাঠিয়েছেন।” তাঁর এই বক্তব্যকে ঘিরে অনুষ্ঠানে বিশেষ আগ্রহ তৈরি হয়।
লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে সোদিয়াল এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। অভিনব মণ্ডপসজ্জা, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য—সব মিলিয়ে এবারের লক্ষ্মীপুজো স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
রামমন্দিরের আদলে লক্ষ্মীমণ্ডপ, জিৎ ভাইকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জুনের বক্তব্য ঘিরে গুঞ্জন!
Published by Newz4 Admin
|
Posted by সুমন সাহা
-
October 25, 2026
Posted by সুমন সাহা
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —