Saturday, October 31, 2026
আন্তর্জাতিক

চার দশকের স্বপ্নপূরণ! রাশিয়ায় সফল ভারতের দেশীয় কাবেরী ইঞ্জিন, লক্ষ্য ছাড়িয়ে ৪৮.৫ কিলোনিউটন থ্রাস্ট

Published by Newz4 Admin |
Sovan Goswami Posted by Sovan Goswami
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
চার দশকের স্বপ্নপূরণ! রাশিয়ায় সফল ভারতের দেশীয় কাবেরী ইঞ্জিন, লক্ষ্য ছাড়িয়ে ৪৮.৫ কিলোনিউটন থ্রাস্ট

 নিউজ ফোর ডেস্ক, ২ অক্টোবর: আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য। রাশিয়ায় হাই-অল্টিটিউড এবং ফ্লাইট ট্রায়ালে সফলভাবে পাশ করল DRDO-র তৈরি দেশীয় কাবেরী ড্রাই ইঞ্জিন।

লক্ষ্যমাত্রা ছিল ৪৬ কিলোনিউটন, কিন্তু পরীক্ষায় ইঞ্জিনটি ৪৮.৫ কিলোনিউটন থ্রাস্ট তৈরি করেছে। DRDO-র Gas Turbine Research Establishment (GTRE) এই কাবেরী ডেরিভেটিভ ইঞ্জিন (KDE) তৈরি করেছে। এতে আফটারবার্নার নেই। এই ইঞ্জিন ব্যবহার হবে ভারতের ভবিষ্যৎ স্টিলথ ড্রোন 'ঘাতক'-এ।

পরীক্ষা হয়েছে রাশিয়ার দুটি বিখ্যাত সংস্থা Central Institute of Aviation Motors (CIAM) এবং Gromov Flight Research Institute-এ। CIAM-এ হিমাঙ্কের নিচে তাপমাত্রা ও কম বাতাসের চাপে পরীক্ষা হয়। এরপর Ilyushin Il-76 বিমানে লাগিয়ে আকাশে উড়িয়ে ফ্লাইট টেস্ট করা হয়।

এখন বেঙ্গালুরুর CEMILAC এই ডেটা যাচাই করে এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেট দেবে। তারপরই এটি ঘাতকে যুক্ত হবে। সূত্রের খবর, ২-৩ বছরের মধ্যেই ঘাতক আকাশে উড়বে দেশীয় কাবেরী নিয়ে। ১৯৮৬ সালে তেজসের জন্য যাত্রা শুরু হয়েছিল কাবেরীর, এবার সেই স্বপ্ন পূরণের পথে।

— বিজ্ঞাপন —
Advertisement