Sunday, November 1, 2026
রাজনীতি

ভোট চোর স্লোগান দিয়ে মেদিনীপুর শহরে বিক্ষোভ যুব কংগ্রেসের

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ভোট চোর স্লোগান দিয়ে মেদিনীপুর শহরে বিক্ষোভ যুব কংগ্রেসের

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-

 


মুখ্য নির্বাচনী অধিকারী জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল মেদিনীপুর শহরে। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হল সংলগ্ন জেলা কংগ্রেস কার্যালয় এই বিক্ষোভ মিছিল শুরু হয় মেদিনীপুর শহরে  গান্ধী মূর্তি ওল্ড এলাইসি কালেক্টরেট মোড় হয়ে পুনরায় গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয় । যুব কংগ্রেসের নেতা সুহাশিস পন্ডা জানান সারা দেশজুড়ে ভোট চুরি হচ্ছে অনেকদিন আগেই আমাদের নেতা রাহুল গান্ধী সংসদে এই কথা তুলেছিলেন ভোটের যে সিস্টেম এসআইয়ের নাম করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিজেপির মদতে এই কাজ হচ্ছে তাই জেলা যুব কংগ্রেস ও শহর যুব কংগ্রেসের নেতৃত্বে মেদিনীপুর শহরে ভোট চোর মোদি চোর অমিত সাহ চোর জ্ঞনেশ কুমার চোর স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করছি। এস আই আর নাম করে কেন্দ্রীয় সরকার ভোট চুরি যে খেলা চলছে তার প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে  দলমত নির্বিশেষে জাতীয় কংগ্রেসের ছাতার তলায় এসে এর প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা রাহুল গান্ধী দেশজুড়ে আন্দোলন শুরু করেছে আজকে দিল্লিতে এর প্রতিবাদে সাংসদরা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন সেখানে পুলিশ যেভাবে তাদেরকে আটকেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিনের মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা মোহাম্মদ সাইফুল যুব কংগ্রেস নেতা সঞ্জীব সিট, সৈকত বেরা অনুপম ভট্টাচার্য অসীম পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মীরা। এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় ও রাজ্যের সরকারকে ভোট চুরি একাধিক নীতির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে যুব কংগ্রেসের নেতৃত্বরা।

— বিজ্ঞাপন —
Advertisement