Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

ট্র্যাফিক সচেতনতায় কুইজ প্রতিযোগিতা,পুজো কমিটি ও পুলিশের যৌথ প্রয়াস

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 18, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ট্র্যাফিক সচেতনতায় কুইজ প্রতিযোগিতা,পুজো কমিটি ও পুলিশের যৌথ প্রয়াস

সোনামুখী, বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী: সোনামুখীতে ট্র্যাফিক সচেতনতা বাড়াতে বিশেষ কুইজ প্রতিযোগিতা, উদ্যোগে স্থানীয় পুজো কমিটি ও পুলিশ।

পথ নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়মকানুন সম্পর্কে সাধারণ মানুষ এবং পুজোদর্শনার্থীদের সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল সোনামুখীতে। রামপুর সর্বজনীন দুর্গামন্দির পুজো কমিটির আয়োজনে এবং স্থানীয় ট্র্যাফিক পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত হল একটি বিশেষ 'ট্র্যাফিক সচেতনতা কুইজ প্রতিযোগিতা'।

উক্ত সচেতনতামূলক প্রতিযোগিতায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন সোনামুখী ট্র্যাফিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC Traffic) অজয় দাস। প্রতিযোগিতাটি সফলভাবে পরিচালনার পাশাপাশি তিনি উপস্থিত সাধারণ মানুষ ও প্রতিযোগীদের ট্র্যাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন। হেলমেট পরা, সিটবেল্ট বাঁধা, নির্দিষ্ট গতিসীমা বজায় রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করার মত মৌলিক নিয়মগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

রামপুর সর্বজনীন দুর্গামন্দির পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। উৎসবের মরসুমে এই ধরনের সামাজিক ও শিক্ষণীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনামুখীর আপামর জনসাধারণ। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

— বিজ্ঞাপন —
Advertisement