সুমন সাহা:জীবনতলা: বাড়িতে চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জীবনতলা থানার ঘুটিয়ারি তদন্তকারী দল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ অক্টোবর ২০২৬ জীবনতলা থানা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এবং পুলিশের নিজস্ব সূত্রকে কাজে লাগিয়ে তদন্তকারীরা অভিযুক্তদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান।
এরপর অভিযান চালিয়ে মূল চোর হিসেবে বিশ্বজিৎ মাহাতো এবং চুরি যাওয়া সামগ্রী গ্রহণের অভিযোগে আরও দুই অভিযুক্ত লতিফুল দেওয়ান ও সইফুল লস্করকে গ্রেফতার করা হয়।
তদন্তে চুরি যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে ৮ অক্টোবর ২০২৬ আলিপুর আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে জীবনতলা থানার পুলিশ।
জীবনতলায় বাড়িতে চুরি।ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চুরি যাওয়া সমস্ত সোনার গয়না
Published by Newz4 Admin
|
Posted by সুমন সাহা
-
October 08, 2026
Posted by সুমন সাহা
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —