বীনা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: শালবনিতে জমি দুর্নীতি এবং বালি দুর্নীতি মামলার পর এবার গড়বেতা আদালতে বুধবার সুমিতসুমিত রায়কে তোলা হয়েছিল চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে। এদিন আদালতে সুমিত রায়কে ১২ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিল গড়বেতা থানার পুলিশ। আদালত ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
চলতি বছরের জুন মাসে বাঁকুড়ার এক বাসিন্দা সুমিত রায় সহ তিন জনের বিরুদ্ধে চাকরি প্রতারণার অভিযোগ জানিয়েছিল গরবেতা থানায়।তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় ৯০জন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হয়েছিল।
হাওড়ার গাবগেড়া হাসপাতালে সেইসব চাকরি প্রার্থীদের মেডিক্যাল পর্যন্ত করানো হয়। কিন্তু পরবর্তীকালে সেইসব চাকরি প্রার্থীরা দেখেন যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেগুলো সবই ভুয়ো। এরপর বারবার টাকা ফেরতের আবেদন করলেও সেই টাকা ফেরত না দিয়ে হুমকি দেওয়া হয়। উল্লেখ্য এই মামলায় আরো দুজনের নাম রয়েছে, তারমধ্যে আই প্যাকের কর্ণধার প্রতিক জৈন এর পিএ সৌমজিৎ সেন এর নামও রয়েছে।