দেবিকা দত্ত:শিলিগুড়ি শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে বড় উদ্যোগ। ‘সেবা জ্যোতি যাত্রা’ শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শিলিগুড়ি পৌরনিগমের একাধিক পরিষেবা ও বর্জ্য ব্যবস্থাপনার গাড়ির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আরও দ্রুত ও কার্যকর করতে এই গাড়িগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।
শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু পৌরনিগমের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব। আধুনিক পরিকাঠামো এবং পর্যাপ্ত গাড়ি পরিষেবায় যুক্ত হলে সাফাই ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। শিলিগুড়িকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য বলে জানালেন মন্ত্রী শংকর ঘোষ।
তিনি আরও জানান, শুধু গাড়ি পরিষেবায় যুক্ত করলেই হবে না, সেগুলির সঠিক ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উপরও জোর দিতে হবে। শহরের প্রতিটি প্রান্তে যাতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
উদ্বোধনের পর গাড়িগুলিকে পরিষেবা কাজে নামানোর প্রস্তুতি নেওয়া হয়।