Saturday, October 31, 2026
রাজনীতি

তৃণমূলের সমর্থনেই বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
তৃণমূলের সমর্থনেই বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত

বীণা নন্দী দাস,পশ্চিম মেদিনীপুর:-বীণা নন্দী দাস:পশ্চিম মেদিনীপুর :শালবনি পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। পঞ্চায়েত সমিতির নুতুন সভাপতি হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য রনজিত মাহাতো। এদিন সভায় উপস্থিত ১৭জন পঞ্চায়েত সদস্য তাকে সমর্থন করেন। এই ১৭জনের মধ্যেই অধিকাংশই ছিল তৃণমূল থেকে জিতে আসা পঞ্চায়েত সদস্য। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি নেপাল সিংহ। তার পর থেকে এই পদ ফাঁকাই ছিল। আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের জন্য বৈঠক ছিল। সেখানে একমাত্র রঞ্জিত মাহাতোর নামেই উঠে আসে। সেই নাম সবাই সমর্থন করে।


প্রসঙ্গত তৃণমূলের শাসনকালে শালবনি অঞ্চলে ৩০ জন সদস্যের মধ্যে ২৭ জন ছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনটি পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। ২৬ এর নির্বাচনে রাজ্যে পালা বদলের পরেই বিজেপি সরকার ক্ষমতায় আসতেই শালবনি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি নেপাল সিংহ পদত্যাগ করেন তারপর থেকেই সভাপতি আসনটি খালি ছিল। শুক্রবার বিজেপির মনোনীত প্রার্থী পঞ্চায়েত সদস্য রঞ্জিত মাহাতোকে তৃণমূল থেকে আসা ১৫ জন এবং বিজেপির দুজন মিলে মোট ১৭ জন সমর্থন করেন এরপরই বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত মাহাতো পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন।


সভাপতি নির্বাচিত হওয়ার পরেই  স্থানীয় শালবনির বিজেপি বিধায়ক বিমান মাহাতো এবং মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত সহ বিজেপির অন্যান্য নেতা এবং কর্মীরা নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি কে ফুল মালা পরিয়ে সংবর্ধনা দেন এবং সমস্ত নেতৃত্ব ও কর্মীদের নিয়ে  এলাকায় মিছিল করেন।

— বিজ্ঞাপন —
Advertisement