নিউজ ফোর ডেস্ক:ওয়েবসাইট ও নিজস্ব অ্যাপ এর পর এবার ইউটিউব চ্যানেল শুরু করল নিউজ ফোর বাংলা।চ্যানেলের শুরুতেই শুভেচ্ছা বার্তা দিলেন বাংলা সংবাদ জগৎ এর এক সময়ের দিকপাল সিদ্ধার্থ সরকার। তিনি একটি একান্ত সাক্ষাৎকারে বর্তমান বাংলা সংবাদমাধ্যমের পরিস্থিতির কথাও তুলে ধরেন।
এক সময় যখন সংবাদপত্রই ছিল একমাত্র সংবাদের মাধ্যম, ঠিক তখনই বাংলা তথা সর্বভারতীয় সংবাদ জগৎে একটি বিপ্লব ঘটান সূদূর হায়দরাবাদে বসে এক বিজনেস টাইকুন রামোজী রাও।তিনি এক এক করে সারা দেশজুড়ে মোট দশটি ভাষায় বেসরকারি টেলিভিসন চ্যানেল শুরু করেন। এগুলো ছিল ইনফোটেইনমেন্ট চ্যানেল।
একদিকে মনোরঞ্জনের অনুষ্ঠার তার পাশাপাশি থাকত সংবাদ পরিবেশন। তাঁর সেই বেসরকারি বাংলা চ্যানেলের দ্বায়িত্ব নেন সিদ্ধার্থ সরকার। বছরের পর ধরে চলেছে বহু প্রাইমটাইম খবর। তৈরি হয়েছে টেলিভিশন সংবাদ জগৎ এর অনেক পরিচিত মুখ।তাদের মধ্যে অনেকে আজ বাংলা টেলিভিশন দুনিয়ার এক একজন দিকপাল।
তবে সিদ্ধার্থ সরকার বর্তমান বাংলা সংবাদমাধ্যমের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথাও বলেন। তিনি বলেন, এই মুহুর্তে প্রকৃত অর্থে নিরপেক্ষ বা প্রো পিপুল সংবাদ মাধ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে। তিনি রাঁর সাক্ষাৎকারে নিউজ ফোর এর সংবাদ পরিবেশনের ওপর প্রতিক্রিয়াও দেন। আশা করেন যাতে নিউজ ফোর তার বর্তমান অবস্থানকে ধরে রাখতে পারে যদিও তিনি বলেন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিতে তা ধরে রাখা খুবই শক্ত।
নিউজ ফোর এর নতুন ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি থাকবে প্রতি শনিবার বাংলার বিশেষ বিশেষ কৃতীদের সাক্ষাৎকার।