নিউজ ফোর ডেস্কঃ শুক্রবার ভারতীয় শেয়ারবাজার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লাভের মুখ দেখিয়ে শেষ করলে সপ্তাহ। আবারও ২৩ হাজারের গণ্ডি অতিক্রম করল তথ্যপ্রযুক্তি,ওষুধ শিল্প এবং কয়েকটি বড় সংস্থার শেয়ারে বিনিয়োগকারীদের কেনাকাটার জেরের মাধ্যমে।
দিনের শেষ দিকে সেনসেক্স ৩০৮.৪৯ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে গিয়ে হয় ৭৪,৪৫৯.৫৩ পয়েন্ট। অপরদিকে নিফটি ১১৬.৩৫ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ায় ২৩,০৫৩.১০ পয়েন্টে। অন্যদিকে নিফটি মিডক্যাপ সূচক ০.৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ১.৮ শতাংশ হ্রাস পায়।
তথ্যপ্রযুক্তি সূচক ২.৩ শতাংশ এবং ফার্মা সূচক ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া Consumer durables,PSU,Bank,Energy এবং Media সূচক ১ শতাংশেরও বেশি কমেছে। ০.৫ শতাংশ করে হ্রাস পেয়েছে অটোমোবাইল,নিফটি ব্যাংক,FMCG,ধাতু এবং রিয়েলটি সূচক।
নিফটির শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল Treant, Interglobe Aviation, HCL technologies, Infosys এবং Sun Pharma। অপরদিকে শেয়ারের দর কমেছে Adani ports, Shriram finance, Adani enterprise, M&M এবং Coal India-এর।
টানা দুদিনের দরপতনের পর শুক্রবার কিছুটা পুনরুদ্ধার হয় ভারতীয় টাকা এবং লেনদেন শেষ হয় ডলারের নিরিখে ৯৪.৯৫ টাকায়।
৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে যেসব সংস্থার শেয়ার সেগুলির মধ্যে রয়েছে Suzlon Energy, GMDC, Inox Wind, JSW Dulux, Dalmia Bharat, DCM Shriram, Sumitomo Chemical India, Max Financial Services, Aditya Birla Fashion and Retail, Godrej Consumer Products, Emami, Swan Corp, Finolex Industries, EID Parry, JBM Auto, MedPlus Health Services, Latent View Analytics, Vishal MegaMart, Supreme Industries এবং Atul।
অপরদিকে,৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে Laurus Labs, Ather Energy, Zydus Lifesciences, Coforge, Piramal Pharma, Eternal, Indian Hotels, Sona BLW Precision Forgings, PVR INOX, Kotak Mahindra Bank, FSN E-Commerce Ventures (Nykaa) এবং IGIL-সহ একাধিক সংস্থার শেয়ার।
ব্যক্তিগত শেয়ারের পারফরমেন্সের ভিত্তিতে Vedanta Oil and Gas-এর শেয়ারের দাম ৭% বৃদ্ধি পেয়েছে।MStar Technologies কমেছে চার শতাংশ। Borosil বৃদ্ধি পেয়ে হয়েছে ২০% এবং Indostar Capital এর শেয়ার হ্রাস পেয়ে হয়েছে ৩ শতাংশ।Vedanta Power-এর শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ।
তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, বন্ডের ফলন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি শেয়ার বাজারকে প্রভাবিত করছে। তবে বিভিন্ন সংস্থার ভালো ব্যবসার ফল এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির আশা বিনিয়োগকারীদের উৎসাহিত করেছে। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে শেয়ার বাজার লাভের মুখ দেখেছে।