Sunday, November 1, 2026
আন্তর্জাতিক

ইজরায়েলে ত্রিশঙ্কু নেসেট, সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুর্বল নেতানিয়াহু, কিংমেকার আরব দলগুলি

Published by Newz4 Admin - October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
প্রতীকী ছবি

নিউজ ফোর ফোর ডেস্ক: ইজরায়েলের রাজনীতিতে বড় ধাক্কা খেলেন বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তার জোট এবার সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স মিত্ররা মিলে মাত্র ৫৩টি আসনে এগিয়ে বা জয়ী।অন্যদিকে প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থী বিরোধী জোট পেতে চলেছে ৪৮টি আসন। ফলে কোনও শিবিরই এককভাবে সরকার গঠন করতে পারছে না।

 এই পরিস্থিতিতে ১৯টি আসন পাওয়া আরব-ইজরায়েলি দলগুলি নির্ণায়ক শক্তি হয়ে উঠেছে। তারাই এখন কিংমেকার। তাদের সমর্থন ছাড়া কারও পক্ষে সরকার গঠন সম্ভব নয়।এই নির্বাচনী ফলাফল ইজরায়েলি জনতার মনোভাবের স্পষ্ট প্রতিফলন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর জনগণ পরিবর্তন চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়া না হয়।

 নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকে প্রথমে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে। বিরোধী নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, নেতানিয়াহুকে সরাতে তারা আরব দলগুলির সঙ্গে জোট করতেও প্রস্তুত, যদিও কয়েকটি দল একসঙ্গে কাজ করতে অনিচ্ছুক।

— বিজ্ঞাপন —
Advertisement