মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া: বাঁকুড়া জেলা পুলিশে এক বড়সড় রদবদল ঘটানো হয়েছে। ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) পদ থেকে চয়ন কুমার ঘোষকে সরিয়ে সেই দায়িত্বে আনা হয়েছে কৌশিক হাজরাকে। অন্যদিকে, চয়ন কুমার ঘোষকে খাতড়া থানায় বদলি করা হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এই রদবদলে জেলা জুড়ে মোট ১১ জন সাব ইন্সপেক্টর (SI) এবং ২ জন সহকারী সাব ইন্সপেক্টর (ASI)-এর বদলির নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী বা প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।