Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

বাঁকুড়ায় ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন, সোনামুখীতে কংগ্রেসের ‘দেশ বাঁচাও, ভোট বাঁচাও’ সভা

Published by টুম্পা ব্যাণার্জী |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন সোনামুখীতে

বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী: যথাযথ মর্যাদার সাথে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মহান নেত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল সোনামুখী বিধানসভা কংগ্রেস। দিবসটি উপলক্ষে বাঁকুড়া শহরে অবস্থিত ইন্দিরা গান্ধীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সোনামুখী বিধানসভা কংগ্রেসের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

উক্ত শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কংগ্রেস সভাপতি অভিষেক বিশ্বাস, প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি শ্রীমন্ত নন্দী, আইএনটিইউসি (INTUC) জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ মণ্ডল, তপন গরাই, যুব কংগ্রেস সহ-সভাপতি বিপদতরণ দত্ত এবং বাঁকুড়া জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান আকিব জাবেদ। এছাড়াও জেলা ও স্থানীয় স্তরের বহু কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

বাঁকুড়া শহরে মাল্যদান পর্বটি সুসম্পন্ন হওয়ার পর, সোনামুখীতে বিধানসভা কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। ‘দেশ বাঁচাও, ভোট বাঁচাও’ শীর্ষক এই সভায় উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের আগামী কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন।

— বিজ্ঞাপন —
Advertisement