*নিউজ ফোর ডেস্ক:* ফ্লাইদুবাইয়ের ভারতীয় হিরো পাইলট ক্যাপ্টেন *স্মিত মাছছারকে সৌদি আরব থেকে আবুধাবিতে এয়ারলিফ্ট* করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
গুজরাটের বাসিন্দা ক্যাপ্টেন স্মিতের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল ফ্লাইদুবাইয়ের বিমান।
গত ২৯ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই FZ 1629 ফ্লাইট আকাশে থাকাকালীন সহ-পাইলট আচমকা ক্যাপ্টেন স্মিতের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থাতেও স্মিত বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং সৌদি আরবের আল-উলায় জরুরি অবতরণ করান। বিমানে থাকা ১৫০-র বেশি যাত্রী সকলেই সুরক্ষিত।
গুরুতর আহত স্মিতকে প্রথমে সৌদির হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা স্থিতিশীল হতেই বুধবার তাঁকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। দুবাই পুলিশ সহ-পাইলটকে গ্রেফতার করেছে।
স্মিত মাছছার ১৫ বছরের অভিজ্ঞ পাইলট। তাঁর বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রশংসা করছে গোটা দেশ। বিদেশ মন্ত্রক তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে।