বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী: সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে পালিত হল গান্ধিজির জন্মদিন। এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে ঘটা করে পালিত হল গান্ধীজির জন্মদিন । জন্মদিনের অনুষ্টানে এদিন বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগ দেয় ২০ জন কর্মী।
রাজ্যে পালাবদলের পর থেকেই বাঁকুড়া জেলায় ক্রমশ শক্তিবৃদ্ধি করছে কংগ্রেস। সম্প্রতি একাধিক কর্মসূচীতে কংগ্রেস কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গান্ধিজির জন্মদিনে আরও কিছুটা শক্তিবৃদ্ধি করল বাঁকুড়া জেলা কংগ্রেস। এদিন বাঁকুড়া শহরের আকাশ মুক্ত মঞ্চে আয়োজিত গান্ধীজির জন্মদিন অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে আসা ২০ জন কর্মী কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। যোগদানের পর গান্ধিজির জন্মদিন উপলক্ষে জেলা কংগ্রেসের পক্ষ থেকে পথচলতি মানুষের কাছে লাড্ডু বিতরণ করা হয়।