Saturday, October 31, 2026
রাজনীতি

কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযান ও উৎসবের আবহে মমতার মিছিল নিয়ে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযান ও উৎসবের আবহে মমতার মিছিল নিয়ে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

নিউজ ফোর কলকাতা :তৃণমূল কংগ্রেস, বামপন্থী দল এবং কংগ্রেসকে নিশানা করে একযোগে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের কর্মসূচি প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের ওপর কোনো ভরসা নেই? সুপ্রিম কোর্টকে কি ঘেরাও করতে যাচ্ছেন, না ভয় দেখাচ্ছেন?" তাঁর অভিযোগ, যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান দেশকে টিকিয়ে রেখেছে, সেগুলোকে ধমকানো, চমকানো ও দুর্বল করার গভীর চক্রান্ত চলছে। দেশের বাইরের শক্তির প্ররোচনায় দেশের ভেতরের কিছু মানুষ এই কাজ করছেন বলে তিনি দাবি করেন।

 

অন্যদিকে, মালদহে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য,যেখানে তিনি দাবি করেছিলেন আরএসএস গুন্ডাবাহিনী তৈরি করছে তা খণ্ডন করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে তো আরএসএস ছিল, তখন তারা আটকাতে পারেনি কেন? তিনি কটাক্ষ করে বলেন, বামপন্থীরা চেষ্টা করেও কিছু করতে পারেনি, আর আজ সিপিএম রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আরএসএস সারা দেশ ও বিশ্বে কী করছে তা মানুষ জানে, তাই এ ব্যাপারে তাঁদের কোনো প্রশংসাপত্র বা সার্টিফিকেটের প্রয়োজন নেই।

সবশেষে, দুর্গাপূজার আবহে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "পূজার সময়ে মিছিল করুন, মানুষ ভালো শিক্ষা দেবে"। তাঁর বক্তব্য, নবরাত্রি ও দুর্গাপূজার সূচনায় সাধারণ মানুষ যখন উৎসব ও আনন্দের আমেজে মেতে উঠছেন, তখন এই ধরনের রাজনৈতিক মিছিল করে মানুষের দুর্ভোগ বাড়িয়ে ‘উৎপাত’ সৃষ্টি করা হচ্ছে, যা সংশ্লিষ্ট শিবিরের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।

 

— বিজ্ঞাপন —
Advertisement