Sunday, November 1, 2026
রাজনীতি

কেন্দ্রীয় ও রাজ্যের বিরোধীদের একাধিক মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কেন্দ্রীয় ও রাজ্যের বিরোধীদের একাধিক মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

 


বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : খড়্গপুরে এসে কেন্দ্র ও রাজ্যের বিরোধীদের একাধিক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

 

আগে এই ধরনের পরিবেশ ছিল না এখন সরকার উদ্যোগ নিয়ে পুজোর পরিবেশ তৈরি করেছে খড়্গপুরে এসে মন্তব্য খড়্গপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। এদিন নতুন পুজো নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন ১২ -১৩ হাজার এক্সট্রা নতুন পুজোর অনুদান দেওয়া হয়েছে। আগে যেখানে ৪৫০০০ হত সেখানে এখন ৫৮ হাজার পুজো হচ্ছে। এর পাশাপাশি রং করা রাস্তায় গাড়ি উল্টানো বিতর্ক প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান এ বিষয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে যদি রং করার জন্য দুর্ঘটনা ঘটে তাহলে এটা সরিয়ে দেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। নতুন নিয়োগ নিয়েও আশার বাণী শুনিয়েছেন মন্ত্রী। তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর এক লক্ষ শূন্য পদ নিয়োগ নিয়ে দ্রুত সমস্ত দপ্তরকে রেডি হতে হবে।

এছাড়াও এদিন একাধিক প্রশ্নে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য দিল্লির যন্ত্র মন্তরে সিজেপির বিক্ষোভ এবং সিজেপি নেতা অভিজিৎ দীপকের মন্তব্যের ও তিনি প্রতিক্রিয়া দেন।

— বিজ্ঞাপন —
Advertisement