বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:খড়গপুরের কালচার অনেকটাই মাফিয়া কালচার। গতকাল ছাত্রের ওপর গুলি চালানোর ঘটনা সত্যিই দুঃখজনক। তবে নতুন সরকার আসার পর অপরাধের সংখ্যা অনেক কমেছে। পুলিশ তদন্ত করছে দ্রুত অপরাধী সামনে আসবে খড়্গপুরের নবম শ্রেণীর ছাত্রের রক্তাক্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে বললেন রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুরের এমএলএ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরো বলেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর হয়েছে এগুলো হবারই ছিল উনার মত বেশ কিছু তৃণমূল নেতা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন ওনাদের ভবিষ্যৎ অন্ধকার তাই এইসব করেই প্রচারে টিকে থাকছেন। পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল থেকে পরিবর্তন হয়ে পশ্চিমবাংলা হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মধ্যপ্রদেশ যদি হতে পারে উত্তরপ্রদেশ যদি হতে পারে তাহলে আমাদের রাজ্যের ব্যতিক্রম কেন হবে। এতদিন পর্যন্ত এইসব নিয়ে কোন সরকার ভাবেনি নতুন সরকার সমস্ত কিছু খতিয়ে দেখছে তাই অনেক কিছুই নতুন দেখবেন। মাদ্রাসার এক ছাত্র যৌন নির্ভয় অভিযোগ আনার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো সামনে এসেছে তা তো মিথ্যা নয় রাজ্য সরকার মাদ্রাসা প্রসঙ্গে যথেষ্ট করা মনোভাব নিয়েছেন ধীরে ধীরে আরো অনেক কিছুই সামনে আসবে দেখতে থাকুন।
খড়গপুর গুলি কাণ্ড, একি বললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ
Published by Newz4 Admin
|
Posted by বীনা নন্দী দাস
-
October 08, 2026
Posted by বীনা নন্দী দাস
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —