Sunday, November 1, 2026
রাজনীতি

যারা বন্দে মাতরম গাইতে জানত না, তারা ঠেলায় পড়ে ত্রিরঙ্গা যাত্রা করছেন, মেদিনীপুরে চা চক্রে দিলীপ ঘোষ

Published by Newz4 Admin - October 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
যারা বন্দে মাতরম গাইতে জানত না, তারা ঠেলায় পড়ে ত্রিরঙ্গা যাত্রা করছেন, মেদিনীপুরে চা চক্রে দিলীপ ঘোষ

বীনা নন্দী দাস:ষষ্ঠীর সকালেই মেদিনীপুর শহরে চা চক্রে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মেদিনীপুর শহরে জুগনীতলার চকে কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্র করেন মন্ত্রী দিলীপ ঘোষ। এই চা চক্রে উপস্থিত হয়েই সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী দিলীপ ঘোষ।বিরোধীদের ‘লেহরা দো তেরঙ্গা’ ককরোচ-কর্মসূচিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে পাশে থাকার আবেদন জানিয়েছেন অভিজিৎ দিপকে। এই বিষয়ে মন্ত্রী জানান,বাকি দল গুলো যারা কংগ্রেসের কথা বলেন, যারা তিরঙ্গাকে সম্মান করেননা, যারা বন্দে মাতরম গাইতে জানত না, তারা ঠেলায় পড়ে আজ তিরঙ্গা যাত্রায় যাচ্ছেন। আমি জানিনা রাহুল গান্ধী নেতৃত্ব দেবেন, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি দেবেন নাকি ককরোচের ওই নেতারা করবেন, যারা বসে চা খায় আড্ডা মারে, জেলের ভেতরেও যাদের হাসি হাসি ছবি। তারা যদি দেশকে নেতৃত্ব দেয় তাহলে আমাদের দুর্ভাগ্য। উপাচার্যের ঘরে ভাঙচুর ও হেনস্থার অভিযোগে ৬ ছাত্রকে সাসপেন্ড করেছে SRFTI। এই প্রসঙ্গে তিনি বলেন,কোনওরকম বিশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত নয়। তার জন্য সরকার কড়া ব্যবস্থা নেবে। বনগাঁয় পুজোয় সিপিএমের বইয়ের স্টলে সায় হাইকোর্টের। পুলিশকে পর্যাপ্ত ব্যবস্থা করতে নির্দেশ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য গেছে। এই নিয়ে তাঁর সোজা উত্তর,সবাই স্টল করতে পারে। এতদিন করেছেন, করুন। বিক্রি তো হয়না। 25 বছর সেই বই রাখা রয়েছে যেগুলোর প্রদর্শনী হয়। এটাকে স্টল না বলে প্রদর্শনী বলুন। কিন্তু তারপরও কিছু ড্রামা করে খবরে আসার চেষ্টা। SIR ইস্যুতে মুখ্যসচিবকে আক্রমণ করে আদালতে ধাক্কা মহুয়ার। মনোজের বিরুদ্ধে মন্তব্যে নিষেধাজ্ঞা। ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মোছার নির্দেশ বিষয়ে তিনি বলেন,হতাশ হয়ে গিয়ে টিএমসি নেতারা উল্টোপাল্টা করছেন, উল্টোপাল্টা বলছেন, লিখছেন। একটু লাইনে আসা উচিত। জনপ্রতিনিধি উনি। আর এত পুরানো হয়ে গেছেন, তারপরও যদি এসব করেন তাহলে জনতার মাঝে কী মেসেজ যাবে।এছাড়াও তৃণমূলকে কটাক্ষ করে বলেন, রং তো পাল্টাতেই থাকে , আর সিজনে সিজনে প্রকৃতি পাল্টে যায়। একটু আধটু রং পাল্টাক। যাদেরকে জোর করে নীল সাদা করা হয়েছিল, বলা হয়েছিল নীল সাদা করলে ট্যাক্স মুকুব হয়ে যাবে, আমরা সেটা করব না। রং তো ভেতরে পাল্টেছে মানুষের, সেটা দেখতে পেয়েছি। বৈচিত্রটাই তো দেশের সেরকম, এক রঙ কেন হবে সব।এরপরই মন্ত্রী দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে নিয়ে মোটর বাইকে করে মেদিনীপুর শহরে একাধিক মন্ডপ ও প্রতিমা দর্শন করেন।

— বিজ্ঞাপন —
Advertisement