বীণা নন্দী দাস: মেদিনীপুর : হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালায় বাড়িতে এই মর্মে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কে কেন্দ্র করে মেদিনীপুর কোতোয়ালি থানায় গেরুয়া ঝান্ডা হাতে বিক্ষোভ দেখালো বিজেপির নেতা কর্মীরা। নেতৃত্ব ছিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত। এদিন কোতোয়ালি থানায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গ্রেপ্তারের দাবিতে একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিধায়ক।
প্রসঙ্গত রাজ্য সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ের বাড়িতে দুষ্কৃতীদের হামলার সিসিটিভি ফুটেজ নিয়ে ঘটনাকে ঘিরে রাজ্য সিপিএম নেতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটিপোস্ট করেন বিজেপি নেতৃত্বরা তীব্র প্রতিবাদ জানায়।সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখা হয়েছে হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালিয়েছে তার বাড়িতে। শুক্রবার মেদিনীপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর করেন মেদিনীপুর বিধানসভা বিধায়ক শংকর কুমার গুছাইত। তিনি দাবি করেন যে, দুষ্কৃতীদের কোন রাজনৈতিক পরিচয় হয় না। দুষ্কৃতী, দুষ্কৃতী-ই হয় সেখানে হিন্দুত্ববাদী লেখাটা হিন্দুত্বকে অপমান করা এই কারণেই উনি এই পোস্ট করে হিন্দুত্বকে অপমান করছেন। যদি ওনার বাড়িতে দুষ্কৃতি হামলা হয়ে থাকে তাহলে উনি থানায় অভিযোগ জানাতে পারেন কিন্তু সেটা না করে সরাসরি হিন্দুত্বকে তিনি অপবাদ দিচ্ছেন অপমান করছেন। অবিলম্বে এই পোস্ট করার অপরাধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গ্রেপ্তারের দাবী জানিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ এবং এফআইআর করা হয়েছে। পুলিশকে বলবো উপযুক্ত আইনি পদক্ষেপ নিয়ে গ্রেফতার করতে হবে।
এদিনের এই প্রতিবাদ মিছিলে বিধায়ক শংকর গুছাইত ছাড়াও ছিলেন মহিলা মোর্চার নেত্রী পারিজাত সেনগুপ্ত সহ শহর মন্ডলের নেতৃত্ব ও কর্মীরা। থানার বাইরে বেশ কিছুক্ষণ এই ফেসবুক পোস্ট এর প্রতিবাদে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে তীব্র কটাক্ষ করে স্লোগান তোলেন বিজেপি নেতৃত্ব।