Saturday, October 31, 2026
রাজনীতি

তৃণমূল ভাঙনের মুখে, রাজ্যে পরিবর্তন নিশ্চিত,একাধিক ইস্যুতে চাঁচাছোলা দিলীপ ঘোষ

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
তৃণমূল ভাঙনের মুখে, রাজ্যে পরিবর্তন নিশ্চিত,একাধিক ইস্যুতে চাঁচাছোলা দিলীপ ঘোষ

নিউজ ফর ডেস্ক: রাজ্যে আসন্ন রাজনৈতিক সমীকরণ থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ কোন্দল একাধিক ইস্যুতে রাজ্য ও জাতীয় রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের একযোগে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। দলবদল, নেতৃত্বের সংকট এবং রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান তিনি।

রেজিনগরেও পরিবর্তনের ইঙ্গিত নন্দীগ্রাম জয়ের প্রসঙ্গ টেনে রেজিনগরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ দাবি করেন, সেখানেও রাজনৈতিক পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। তাঁর বক্তব্য, "বাংলার মানুষ বুঝে গেছেন কে প্রকৃত সুশাসন দিতে পারে। যারা এতদিন বঞ্চনার শিকার ছিলেন, তারা আজ অধিকার ফিরে পাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক।"

জ্ঞানেশ কুমার ইস্যু ও বিরোধীদের নিশানা সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমার ইস্যু নিয়ে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, বিরোধীরা প্রতিদিন সকালে অহেতুক উল্লাস করে এবং দিনশেষে হতাশ হয়ে ঘরে ফিরে যায়। এটি একটি ‘নন-ইস্যু’। তবে বিষয়টি যেহেতু বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই শীর্ষ আদালত যে নির্দেশ দেবে তা সকলেই মেনে নেবে বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসক হিসেবে মোদীর ২৫ বছর, বিশ্বমঞ্চে ভারতের জয়গান প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দিলীপ ঘোষ বলেন, "শুধু দেশ নয়, সমগ্র বিশ্ব আজ মোদীজির যোগ্য নেতৃত্ব ও দূরদর্শিতাকে স্বীকৃতি দিচ্ছে।" তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছেন, দেশ সেই পথেই এগোচ্ছে। আন্তর্জাতিক স্তরের বহু জটিল সমস্যা সমাধানে আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বকে বিশ্বনেতারা সাদরে গ্রহণ করছেন এবং বহু দেশ তাঁর মতো নেতৃত্ব প্রত্যাশা করছে।

"পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই থাকবে" রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ আছে এবং পশ্চিমবঙ্গেই থাকবে। যারা নাম পরিবর্তন করে ইতিহাস বদলাতে চেয়েছিলেন, মানুষ ও ঈশ্বর তাদেরই বদলে দিয়েছেন।" সাধারণ মানুষের এই নাম নিয়ে কোনো আপত্তি নেই, সমস্যা কেবল রাজনৈতিক নেতাদেরই ছিল বলে তিনি মন্তব্য করেন।

মমতার কংগ্রেসে ফেরা ও তৃণমূলের নেতৃত্ব সংকট 

অধীর চৌধুরীর মমতাকে কংগ্রেসে ফেরার আহ্বান প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিশাহারা। তিনি বলেন, দল ছাড়া ব্যক্তিগতভাবে তাঁর আর কোনো গুরুত্ব নেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি অন্য দলে গেলে তাঁর ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তাঁর সঙ্গে যাবেন কি না, তা নিয়েই যথেষ্ট সন্দেহ রয়েছে।

একই সঙ্গে তৃণমূল নেত্রীর "১৫ দিনের মধ্যে দলে ফেরার" বার্তা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, "কোন দলে ফিরবেন কর্মীরা? দলটাই তো অভিভাবকহীন।" সাংসদ-বিধায়কদের একাংশ দল ছাড়ছেন এবং শীর্ষ নেতৃত্বের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে দাবি করে তিনি বলেন, তৃণমূল বর্তমানে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

কলকাতায় ‘ককরোজ পার্টি’ প্রসঙ্গ কলকাতায় সিজেপির তৎপরতা নিয়ে জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। সংক্ষেপে তিনি মন্তব্য করেন, এটি কেবল একটি ব্যানার মাত্র, সব জায়গাতেই কিছু উৎপাত সৃষ্টিকারী মানুষ এ ধরনের অপ্রাসঙ্গিক লাফালাফি করে থাকে।

— বিজ্ঞাপন —
Advertisement