মহম্মাদ শাহজাহান আনসারী বাঁকুড়া :- আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সাজাতে বাঁকুড়া সাংগঠনিক জেলায় একটি বিশেষ বৈঠক সারল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি আয়োজিত এই বৈঠকে মূল আলোকপাত ছিল দলীয় সংগঠনকে আরও মজবুত করা। এই বিশেষ সাংগঠনিক বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক Smt. Pinki Kushwaha।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, পুরুলিয়া বিভাগের কনভেনর তথা সাংগঠনিক ইনচার্জ সহ দলের বিভিন্ন স্তরের পদাধিকারী ও বিধায়করা উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলত নিচু স্তরের কর্মীদের সক্রিয় করা এবং বুথভিত্তিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক পিঙ্কি কুশওয়াহা জেলা নেতৃত্বের কাছ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট নেন এবং আগামী দিনে দলীয় আন্দোলন ও জনসংযোগ কর্মসূচি আরও তীব্র করার নির্দেশ দেন। লোকসভা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিক সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি দূর করে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে এই বৈঠক থেকে।