Saturday, October 31, 2026
কলকাতা

মিলন মেলা প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী,ট্রাইবাল ফুল কর্নারের আদিবাসী মহিলাদের সাথে মন্ত্রী ক্ষুদিরাম টুডু

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 27, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ট্রাইবাল ফুড কর্নারে মন্ত্রী

মহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এক মনজ্ঞ মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে নজর কেড়েছে 'ট্রাইবাল ফুল কর্নার'। বিজয়া সম্মিলনীর আবহে এই স্টলে উপস্থিত হয়ে আদিবাসী মহিলাদের সাথে সরাসরি কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

তিনি ফুল কর্নারের মহিলাদের এই স্বনির্ভর প্রয়াসকে আন্তরিকভাবে উৎসাহিত করেন। মন্ত্রী জানান, প্রান্তিক এলাকার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকার সব ধরণের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলাদের তৈরি কাজেরও ভূয়সী প্রশংসা করেন তিনি

— বিজ্ঞাপন —
Advertisement