নিউজফোরঃ বুধবার দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভুয়ো পাস বিক্রির অভিযোগে কলকাতা গোয়েন্দা বিভাগ কর্তৃক গ্রেফতার হলেন প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রথমে তাঁকে সল্টলেকের তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান এবং জিজ্ঞাসাবাদের পর বেরোনোর সময় সেখানেই তাকে গ্রেফতার করা হয়। তার ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান কুণাল আগরওয়াল জানান লালবাজারে গিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য।
এই অভিযোগের কেন্দ্রে 'মাস আর্ট' নামে একটি সংস্থা রয়েছে বলে সূত্রের খবর।
তদন্তকারীদের অভিযোগ এই দুর্গাপূজার সময় ইউনেস্কোর নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছে । এছাড়াও এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে ইন্দ্রনীল সেন সহ তাঁর স্ত্রী মধুছন্দা সেনও। ২০২৩ ও ২০২৪ সালে দুর্গাপুজোতে পাস বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করেছি বলে প্রাথমিক অনুমান। প্রত্যেকটি পাশের দাম প্রায় ১৮০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বলে জানা গিয়েছে।
আরও দাবি ইউনেস্কোর নাম ও প্রতীক ব্যবহার করে যে পাস ব্যবহার করা হয়েছিল সংস্থা কর্তৃক তার কোন বাণিজ্যিক চুক্তি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও দুর্গাপূজার মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থার নাম ব্যবহার করে জনগণের মনে বিভ্রান্ত তৈরি করা হয়।
এখন ইন্দ্রনীল সেনের ওপর পুলিশ কি কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।