Wednesday, November 18, 2026
জেলা

বারুইপুরে বৃদ্ধার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি ও মারধর! অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Published by Newz4 Admin |
সুমন সাহা Posted by সুমন সাহা
- November 18, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বৃদ্ধার পরিবার এখানেই অভিযোগ দায়ের করেছেন

Molestation: বারুইপুরে বৃদ্ধার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ! নাবালক নাতিকে মারধর করে ৫ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বারুইপুরের বিদ্যাধরীপল্লী এলাকায় এক ৭৮ বছর বয়সি বৃদ্ধার বাড়িতে অনধিকার প্রবেশ করে শ্লীলতাহানি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ রশিদ মণ্ডল নামে ওই প্রতিবেশী বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে এবং বাধা দিতে গেলে মারধর করে।

বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ১৬ বছরের নাবালক নাতি বিক্রম রায়কেও বুকে আঘাত করা হয় এবং গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পাশাপাশি নাতির কাছ থেকে নগদ ৫ হাজার টাকা এবং একটি Vivo Y73 মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ঘটনার পর আহত বৃদ্ধা ও তাঁর নাতি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। নাতির ইনজুরি রিপোর্টও তৈরি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রশিদ মণ্ডলের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, শারীরিক নির্যাতন, ছিনতাই ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুলে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের আবেদন জানিয়েছেন বৃদ্ধা।

তবে অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও অভিযুক্তের বক্তব্য এখনও জানা যায়নি।

— বিজ্ঞাপন —
Advertisement