Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

সুপারি বাগানে উদ্ধার ১২ ফুটের কিং কোবরা

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সুপারি বাগানে উদ্ধার ১২ ফুটের কিং কোবরা

 

অনন্যা দে, আলিপুরদুয়ার: সুপারি বাগান থেকে উদ্ধার হল প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা। রবিবার আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিশালাকার সাপটিকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি সুপারি বাগান থেকে বিকট আওয়াজ শুনতে পান গ্রামবাসীরা। এরপরই তাঁদের চোখে পড়ে বিশালাকার সাপটি। আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতরে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বন বিভাগের আরআরটি (র‌্যাপিড রেসপন্স টিম)। দীর্ঘ প্রচেষ্টার পর সুপারি বাগান থেকে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা।

প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরাটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে সাপটিকে নিরাপদে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তার স্বার্থে এলাকায় সাপের দেখা মিললে আতঙ্কিত না হয়ে বন দফতরকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement