Monday, November 2, 2026
জেলা

দোকান বিক্রি করেও ঋণ শোধ হল না, ২.৩৮ লক্ষ টাকা ছিনতাই

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দোকান বিক্রি করেও ঋণ শোধ হল না, ২.৩৮ লক্ষ টাকা ছিনতাই

অনন্যা দে, আলিপুরদুয়ার: ঋণ শোধ করতে দোকান বিক্রি করেছিলেন। কিন্তু সেই টাকা হাতে পাওয়ার পরও ঋণ মেটানো হলো না। শুক্রবার ছিনতাইবাজদের কবলে পড়ে ২ লক্ষ ৩৮ হাজার টাকা খোয়ালেন শামুকতলার বাসিন্দা স্বপন পাল। 

অভিযোগ, তাঁকে অজ্ঞান করার স্প্রে করে গলায় দড়ি লাগিয়ে জঙ্গলের প্রায় ২০০ মিটার ভিতরে টেনে নিয়ে যায় দুই হেলমেটধারী দুষ্কৃতী।ঘটনাটি ঘটে শামুকতলা থানার তালেশ্বরগুড়ি এলাকার রাজ্য সড়কে। সকাল ৭টার পর মোটরসাইকেলে শামুকতলা রোড থেকে যশডাঙার দিকে যাচ্ছিলেন স্বপনবাবু। তাঁর বাইকের ডিকিতে রাখা ছিল নগদ টাকা। অভিযোগ, দুই দুষ্কৃতী তাঁকে অনুসরণ করে নির্জন জায়গায় আটকে বাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। তাঁর কান্নার আওয়াজ শুনে এক টোটোচালক তাঁকে উদ্ধার করেন।

পুজোর মুখে পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সপ্তাহখানেক আগেই সান্তালপুর মিশন হাইস্কুলের পাশে ডিটারজেন্ট বিক্রির অছিলায় এক মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। স্বপনবাবুর অভিযোগ, ছিনতাইবাজরা তাঁকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল।

— বিজ্ঞাপন —
Advertisement