Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

বিপুল পরিমাণ বাজি উদ্ধার, গ্রেফতার এক

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বিপুল পরিমাণ বাজি উদ্ধার, গ্রেফতার এক

অনন্যা দে:আলিপুরদুয়ার: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ। এই ঘটনায় অর্জুন কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার জয়গাঁ থানার পুলিশের একটি দল অভিযুক্তের ভাড়া বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মজুত করে রাখা বিপুল পরিমাণ বেআইনি বাজি উদ্ধার হয়। এরপরই বাড়ির ভাড়াটিয়া অর্জুন কুমারকে গ্রেফতার করা হয়। তিনি বিহারের মুজফ্‌ফরপুর জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রামবাবু প্যাটেল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতেও তদন্ত চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 

— বিজ্ঞাপন —
Advertisement