Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

ট্রাক্টরের চাপায় মৃত্যু ১৭ বছরের যুবকের, বালি পাচার ঘিরে সন্দেহ

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ট্রাক্টরের চাপায় মৃত্যু ১৭ বছরের যুবকের, বালি পাচার ঘিরে সন্দেহ

অনন্যা দে, আলিপুরদুয়ার : ট্রাক্টরের চাপায় মৃত্যু হল এক ১৭ বছরের যুবকের। মৃতের নাম বাবলু টুডু। তাঁর বাড়ি ফালাকাটার কুঞ্জনগর এলাকায়। বুধবার ঘাসের ঘাট এলাকায় কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

মৃত যুবকের কাকা কানু টুডু জানান, প্রতিদিনের মতো বুধবারও কাজ করতে গিয়েছিল বাবলু। পরে ট্রাক্টরের চাপায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পান তাঁরা। ইতিমধ্যেই মৃতদেহ ফালাকাটা থানায় নিয়ে আসা হয়েছে। ওই যুবকের সঙ্গে কাজ করতে যাওয়া অন্যান্য শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে ফালাকাটা থানার পুলিশ।

এদিকে, ঘটনাকে ঘিরে অবৈধভাবে বালি চুরি করে পাচারের সময় দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। তদন্তের পরেই দুর্ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement