Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

ডিমা নদীর ঘাটে গঙ্গা আরতি, পুজোর সূচনা বেলতলা স্বামী বিবেকানন্দ ক্লাবের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ডিমা নদীর ঘাটে গঙ্গা আরতি, পুজোর সূচনা বেলতলা স্বামী বিবেকানন্দ ক্লাবের

অনন্যা দে, আলিপুরদুয়ার: গঙ্গা আরতির পবিত্র আবহে দুর্গাপুজোর সূচনা করল আলিপুরদুয়ার শহরের বেলতলা স্বামী বিবেকানন্দ ক্লাব। রবিবার শহরের ডিমা নদীর ঘাটে আয়োজিত গঙ্গা আরতিকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়। এই মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখতে নদীর ঘাটে ভিড় জমান কয়েক হাজার মানুষ।

প্রদীপের আলো, আরতির মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিমা নদীর ঘাটে এক বিশেষ পরিবেশের সৃষ্টি হয়। দুর্গাপুজোকে সামনে রেখে ক্লাব সদস্যদের এই উদ্যোগ শহরবাসীর মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। সন্ধ্যার এই আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

দুর্গাপুজোর প্রাক্কালে এমন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সদস্যদের উদ্যোগে আয়োজিত এই গঙ্গা আরতির মধ্য দিয়েই ২০২৬ সালের দুর্গাপুজোকে স্বাগত জানাল বেলতলা স্বামী বিবেকানন্দ ক্লাব।

 

— বিজ্ঞাপন —
Advertisement