Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

পিকআপ ভ্যান থেকে ৭টি মহিষ উদ্ধার, তিনজন গ্রেফতার

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 27, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শামুকতলা ফাঁড়ি

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৭ অক্টোবর: বিশেষ টহলদারির সময় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতটি মহিষ-সহ একটি  পিকআপ আটক করল পুলিশ। ঘটনায় গাড়ির চালক-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 শামুকতলা রোড ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর গভীর রাতে বিহারের দিক থেকে মহিষ বোঝাই একটি বোলেরো পিকআপ আসার খবর পান পুলিশকর্মীরা। এরপর বিআর ১১ জিএফ ৩৮২৬ নম্বরের গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে মোট সাতটি মহিষ উদ্ধার হয়। মহিষ পরিবহণের বৈধ নথি চাওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তা দেখাতে পারেননি বলে অভিযোগ।

এরপর গাড়ি-সহ মহিষগুলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় বিহারের পূর্ণিয়ার বাসিন্দা গাড়ির চালক শাহরুখ খান (৩১), অসমের কামরূপের বাসিন্দা আনন্দ বিশ্বাস (৫৭) এবং বিহারের পূর্ণিয়ার বাসিন্দা অবিনাশ কুমারকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মহিষগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement