Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

নদীতে বিষ ও বিদ্যুৎ দিয়ে মাছ ধরার প্রতিবাদ, বিডিওকে স্মারকলিপি মৎস্যজীবীদের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নদীতে বিষ ও বিদ্যুৎ দিয়ে মাছ ধরার প্রতিবাদ, বিডিওকে স্মারকলিপি মৎস্যজীবীদের

আলিপুরদুয়ার: নদীতে বিষ প্রয়োগ এবং বিদ্যুৎ সংযোগ করে মাছ ধরার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হল উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম। কয়েক দফা দাবিতে সোমবার আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন ফোরামের সদস্যরা।

মৎস্যজীবীদের অভিযোগ, আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের বিভিন্ন নদীতে একাংশের অসাধু মৎস্যজীবী নিয়মবহির্ভূতভাবে মাছ ধরছেন। কখনও নদীর জলে বিষ প্রয়োগ করে, আবার কখনও বিদ্যুৎ সংযোগ দিয়ে জাল পেতে মাছ ধরা হচ্ছে। এর ফলে নদীর মাছের পাশাপাশি জলজ প্রাণীরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের বেআইনি পদ্ধতিতে মাছ ধরার কারণে প্রকৃত মৎস্যজীবীরা ক্রমশ সমস্যায় পড়ছেন।

ফোরামের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নদীতে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ ধরার মতো ঘটনা বন্ধ না হলে আগামী দিনে প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে নদীতে বিষ প্রয়োগ ও বিদ্যুৎ সংযোগ করে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত করার দাবি জানানো হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement