Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতির ১৪ দিনের জেল হেফাজত

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতির ১৪ দিনের জেল হেফাজত

বিনা নন্দী দাস,পশ্চিম মেদিনীপুর: সোমবার পিংলার প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি ও মমতা তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিকে আজ নতুন করে দুটি মামলায় যুক্ত করা হলো। অজিত মাইতি বিরুদ্ধে দুটি মামলায় হয়েছে খড়গপুর লোকাল থানায়। একটি মামলা রয়েছে সরকারি কাজে কাটমানি নেওয়ার অভিযোগ এবং অন্য মামলাটি রয়েছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মামলা। তবে এই দুটি মামলার ক্ষেত্রেই  মেদিনীপুর আদালতের কাছে অজিত মাইতিকে পুলিশ নিজেদের হেফাজতে চায়নি। পরবর্তীকালে এই মামলাতে হেফাজতে নেওয়া হবে জানিয়েছেন সরকারি আইনজীবী। এদিন মেদিনীপুর আদালত অজিত মাইতিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
এদিন সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, এর আগের মামলায় তদন্তে নেমে একাধিক ডকুমেন্টস পাওয়া গেছে। প্রার্থীদের এডমিট কার্ড উদ্ধার হয়েছে, অজিত মাইতির ড্রাইভার এর ঘর থেকে ল্যাপটপ উদ্ধার হয়েছে, শ্যালকের বাড়ি থেকে নগদ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে। এদিন চাকরি প্রতারণার অন্য একটি মামলায় চার দিনের পুলিশি হেফাজতের পর অজিত মাইতি কে আজ তোলা হয় মেদিনীপুর আদালতে। সেখানেই আরো দুটি মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়। আদালত থেকে গাড়িতে ওঠার সময় অজিত মাইতি বলেন, একটার পর একটা মিথ্যে কেশ তাকে দেওয়া হচ্ছে দাবি করেন তিনি।

— বিজ্ঞাপন —
Advertisement