বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-বাঁশ বোঝাই মেশিন ট্রলি উল্টে তাতে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু চালকের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেউচা এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেউচা এলাকায় একটি বাঁশ বোঝাই মেশিন ট্রলি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। উল্টে পড়া এই মেশিন ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত চালকের নাম মাজাদুল ইসলাম, বাড়ি পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার রাধা বল্লভচকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ এবং মেশিন ট্রলি উদ্ধার করে ও মৃতদেহ ময়নাতনদের জন্য হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।