Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

ঐতিহ্য আর লোকশিল্পের মেলবন্ধন,নজর কাড়ছে ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 21, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ঐতিহ্য আর লোকশিল্পের মেলবন্ধন,নজর কাড়ছে ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া :বাঁকুড়া জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি-র এবারের আয়োজন। গ্রামীণ লোকশিল্প এবং সনাতন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে তাদের পূজা মণ্ডপে।

প্যান্ডেলের বাইরে মাটির তৈরি টেরাকোটা শিল্পের আদলে নিখুঁত কারুকার্য এবং দু'পাশে সারিবদ্ধ রাজকীয় হাতির ভাস্কর্য দূর থেকেই দর্শনার্থীদের চোখ টানছে। তোরণের ঠিক ওপরে মা দুর্গার বিশাল রঙিন অবয়ব মণ্ডপের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই দেখা যাচ্ছে এক অন্য রূপ। সম্পূর্ণ সিলিং জুড়ে সাজানো হয়েছে শত শত ঐতিহ্যবাহী বাঁশের ঝুড়ি এবং লাল কাপড়ের ছাতা, যা গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রকাশ। মাঝে ঝুলছে একটি সুদৃশ্য ঝাড়বাতি। ঝাড়বাতির আলোয় মণ্ডপের ভেতরে দেবী দুর্গার শান্ত ও মহিমান্বিত প্রতিমা আরও জীবন্ত হয়ে উঠেছে। প্রতিমার পেছনের সূক্ষ্ম ও রঙিন চালচিত্রের কাজ মণ্ডপে আসা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করছে। সব মিলিয়ে ফুলকুসমা বাজারের এই পূজা মণ্ডপে এখন উপচে পড়া ভিড়।

— বিজ্ঞাপন —
Advertisement