মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:নেশামুক্তির বিরুদ্ধে ফের সাফল্য বাঁকুড়া সদর থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করল বাঁকুড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পায় বাঁকুড়া থানার পুলিশ।এর পরই বাঁকুড়া শহরের কবরডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি(ডি এন্ড টি) অরুনাভ দাস।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঐ বাড়ি থেকে নিষিদ্ধ ৩৮১ টি সিরাপের বোতল সহ কয়েককিলো গাঁজাও উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবরডাঙ্গার বাসিন্দা শেখ আসলাম ও শেখ রাজু নামের দুই ব্যক্তিকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বাঁকুড়া থানায় আনা হয়েছে। পুরো ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা এবং এই চক্রের মূল উৎস কোথায়, তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ডি এন্ড টি অরুনাভ দাস জানান, উপযুক্ত তথ্যের ভিত্তিতে ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে অভিযান আরো চলবে।