Sunday, November 1, 2026
জেলা

​চোরাবাগান কান্ডের জের, অ্যাকশন মুডে পূর্ব বর্ধমান প্রশাসন, মণ্ডপে মণ্ডপে জোরদার অভিযান

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 18, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
​চোরাবাগান কান্ডের জের, অ্যাকশন মুডে পূর্ব বর্ধমান প্রশাসন, মণ্ডপে মণ্ডপে জোরদার অভিযান

নিউজ ফোর বর্ধমান: চোরাবাগান কান্ডের জের,দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোথাও খুলে দেওয়া হল বিজ্ঞাপনের গেট তো কোথাও আবার প্রবেশ পথ প্রশস্ত করার নির্দেশ পুজো কমিটিগুলোকে।চোরাবাগানে পদপৃষ্ঠ হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার অ্যাকশন মুডে পূর্ববর্ধমান জেলা প্রশাসন।জেলাজুড়ে মন্ডপ ও পুজোর ব্যবস্থাপণা খতিয়ে দেখতে জোরদার অভিযান পুলিশ ও সাধারণ প্রশাসনের।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পদস্থ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে মন্ডপ ও পুজোর ব্যবস্থাপণা খতিয়ে দেখার পর একগুচ্ছের নির্দেশ কমিটি গুলোকে।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সুষ্ঠভাবে পুজো সম্পূন্ন করার ক্ষেত্রে দেওয়া প্রশাসনিক নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুশিয়ারী।সাময়িক ক্ষতি হবে জানিয়েও দর্শনার্থীদের জন্য নেওয়া  প্রশাসনিক নির্দেশকে স্বাগত জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

— বিজ্ঞাপন —
Advertisement