Saturday, October 31, 2026
রাজনীতি

জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ আট দফা দাবিতে ডিওয়াইএফআই-এর মহকুমাশাসক দফতর অভিযান

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ আট দফা দাবিতে ডিওয়াইএফআই-এর মহকুমাশাসক দফতর অভিযান

 

দেবিকা দত্ত:শিলিগুড়ি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ আট দফা দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে মহকুমাশাসকের দফতর অভিযান করল ডিওয়াইএফআই-এর দার্জিলিং জেলা কমিটি। এ দিন এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা নদীর লালমোহন ঘাট থেকে মিছিল শুরু করেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। মিছিলটি মহকুমাশাসকের দফতরের সামনে পৌঁছলে সেখানে বিক্ষোভ শুরু হয়।

অভিযোগ, মিছিল দফতরের সামনে পৌঁছনোর পর আন্দোলনকারীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। দফতরের মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। এর পর বাইরে থেকেই স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এ দিনের কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তোলা হয়। পাশাপাশি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর নামে প্রতারণার অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত সমস্ত নির্বাচন করানোর দাবিও জানানো হয়। মোট আট দফা দাবি নিয়ে সরব হন ডিওয়াইএফআই কর্মীরা।

বিক্ষোভের শেষ পর্বে মহকুমাশাসকের দফতরের সামনে জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানো হয়। বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

— বিজ্ঞাপন —
Advertisement