Monday, November 2, 2026
জেলা

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, দাবিতে এডিআরএম দফতরে সিপিএমের ডেপুটেশন

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, দাবিতে এডিআরএম দফতরে সিপিএমের ডেপুটেশন

দেবিকা দত্ত:শিলিগুড়ি: পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তিবাসী ও রেল স্টেশনের হকারদের উচ্ছেদ করা চলবে না। এই দাবিতে এডিআরএম দফতরে ডেপুটেশন জমা দিল সিপিএম। সিআইটিইউ, বস্তি উন্নয়ন সমিতি ও বারো জুলাই কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করার দাবিও তোলা হয়।

আন্দোলনকারীদের বক্তব্য, বস্তিতে বসবাসকারী বহু পরিবারের কাছে মাথার উপর ছাদটুকুই সম্বল। অন্য দিকে, রেল স্টেশন চত্বরে হকারি করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। উচ্ছেদ করা হলে তাঁদের বাসস্থান ও রুজি-রোজগার, দু’টিই বিপন্ন হয়ে পড়বে। এর প্রভাব পড়বে তাঁদের পরিবারের উপরেও। তাই বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে সংশ্লিষ্ট পরিবারগুলি চরম সমস্যার মুখে পড়বে বলে দাবি আন্দোলনকারীদের।

এই পরিস্থিতিতে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছেন তাঁরা। এদিন আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল এডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি-দাওয়া তুলে ধরে। বস্তিবাসী ও হকারদের জীবিকা এবং বাসস্থানের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানানো হয়।

আন্দোলনকারীদের দাবি, উন্নয়ন বা প্রশাসনিক পদক্ষেপের নামে সাধারণ মানুষের জীবন-জীবিকা অনিশ্চিত করে তোলা উচিত নয়। উচ্ছেদের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার দাবিতেই এদিন সরব হন সংগঠনগুলির সদস্যেরা।

— বিজ্ঞাপন —
Advertisement