Sunday, November 1, 2026
রাজনীতি

দিল্লির ঘটনার প্রতিবাদে পথে কংগ্রেস, জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবি

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দিল্লির ঘটনার প্রতিবাদে পথে কংগ্রেস, জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবি

দেবিকা দত্ত:শিলিগুড়ি: দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়িতে পথে নামল কংগ্রেস। দলের নেতা-কর্মীরা শহরের রাস্তায় মিছিল করে প্রতিবাদ জানান। কর্মসূচি থেকে গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁকে গ্রেফতার করার দাবিও তোলেন তিনি। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক নেতাদের ঘিরে হুমকি বা হামলার মতো ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন বলেও দাবি করেন তাঁরা।

দলের নেতা-কর্মীদের দাবি, দিল্লির ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ দিনের কর্মসূচিতে রাজ্যের বর্তমান সরকারকেও নিশানা করেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে এবং সরকারের পতন অনিবার্য। তবে কবে সেই পরিবর্তন হবে, তা সময়ের অপেক্ষা বলেই মন্তব্য করেন তাঁরা।

— বিজ্ঞাপন —
Advertisement