Saturday, October 31, 2026
রাজনীতি

রাহুল-প্রিয়াঙ্কার ওপর হামলার প্রতিবাদ,বাঁকুড়ায় কংগ্রেসের অভিনব মিছিল

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাহুল-প্রিয়াঙ্কার ওপর হামলার প্রতিবাদ,বাঁকুড়ায় কংগ্রেসের অভিনব মিছিল

 

 

 মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া : আন্দোলনরত রাহুল গান্ধী সহ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে হেনস্থার প্রতিবাদে ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবীতে প্রতীকী জ্ঞানেশ কুমারকে কোমরের দড়ি বেঁধে ঘোরানো ও বুকে কলো ব্যাচ বেঁধে কংগ্রেসের কালা দিবস পালন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে গতকাল দিল্লির বুকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা। অভিযোগ, সেই সময় তাঁদের হেনস্থা করে দিল্লি পুলিশ। এরই প্রতিবাদে কালা দিবস পালন করল কংগ্রেস। গতকাল দিল্লিতে আন্দোলনরত বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে হেনস্থার প্রতিবাদে বাঁকুড়া শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ দেখালো জেলা কংগ্রেস নেতৃত্ব।

বাঁকুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। বুকে কালো ব্যাচ পরে বাঁকুড়ার তামলিবাঁধ ময়দান থেকে মিছিল শুরু করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিল শেষ হয় শহরের প্রাণকেন্দ্র মাচানতলার আকাশমুক্ত মঞ্চের পাদদেশে চলে বিক্ষোভ। বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন কংগ্রেস প্রতীকী প্রতিবাদ হিসেবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মোখোশ পরিহিত এক বক্তিকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয় প্রকাশ্যে রাস্তায়। 

কর্মসূচিতে উপস্থিত জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের  দাবি, নির্বাচন কমিশন কেন্দ্রের শাসক দলের হয়ে কাজ করছে। অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তার করতে হবে। নচেৎ দিল্লি থেকে বাঁকুড়া, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হবে বলেই হুঁশিয়ারি জেলা নেতৃত্বের।

— বিজ্ঞাপন —
Advertisement