নিউজ ফোর ডেস্ক: ফুটবল জ্বরে কাবু তিলোত্তমা। তবে এই খেলা ইস্টবেঙ্গল, মোহনবাগান এর নয়। ফুটবলের ভগবান পেলের দেশের বিপক্ষে এবার মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার রাতে ব্রাজিল দলের খেলোয়াড়রা কলকাতা বিমানবন্দরে নামে।সেখান থেকে বাসে করে শহরের একটি হোটেলে ওঠে। রাত্রি হলেও ফ্যান ফলোয়ারের অভাব হয়নি বিমানবন্দরে। নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। বিগত দিনে ফুটবলার মেসিকে নিয়ে শহরে যে কাণ্ড ঘটেছে তার যেন পুনরাবৃত্তি কোনও মতেই না হয় , সেটাই পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলতে নামবে ব্রাজিলের দল। তাদের প্রতিপক্ষ হোস্ট ভারত। এই খেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের। একগুচ্ছ কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মোটের ওপর এই খেলায় ইস্টবেঙ্গল -মোহনবাগানের থেকে অনেক বেশি উত্তেজনার পারদ চড়বে তার আর বলার অপেক্ষা রাখে না।
শহরে ফুটবলের আসরে ব্রাজিল, তারকাদের আগমন কলকাতায়
Published by Newz4 Admin
|
Posted by Sovan Goswami
-
October 01, 2026
Posted by Sovan Goswami
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —