Monday, November 2, 2026
জেলা

মাকে পাশে বসিয়ে নিজের রক্ত দিয়েই রক্তদান শিবিরের সূচনা করলেন জেলা পুলিশ সুপার

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মাকে পাশে বসিয়ে নিজের রক্ত দিয়েই রক্তদান শিবিরের সূচনা করলেন জেলা পুলিশ সুপার

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসে নিজেই রক্ত দিয়ে শিবিরের সূচনা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। শুক্রবার কেশিয়াড়ি থানার উদ্যোগে আয়োজিত সুবর্ণভূমি সভাগৃহের উদ্বোধন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদানের  মহৎ উদ্যোগের পাশাপাশি ছোট বাচ্চাদের  মুখে হাসি ফোটানো এবং কর্তব্যপরায়ণ পুলিশকর্মীদের সম্মান জানানোর পাশাপাশি পুলিশের সামাজিক দায়বদ্ধতার চিত্র ফুটে ওঠে। এদিন রক্তদান শিবিরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজের মাকে পাশে বসিয়েই রক্তদান করেন। পুলিশ সুপারের মা সালেমা জাহান জানান মেয়ে ছোট থেকেই পরোপকারী এবং সমাজে ভালো কাজ করতে পছন্দ করতেন। মেয়ের এই কাজে  যথেষ্ট খুশি বলেই জানান তিনি। 
 

সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে অনুষ্ঠানের সূচনা লগ্নেই নিজে রক্তদান করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। উনার এই উদ্যোগ এবং রক্তদানের গুরুত্ব ও মানুষের পাশে দাঁড়ানোর বার্তা উৎসাহিত করেছে পুলিশ কর্মী ছাড়াও জনসমাজকে।  কেশিয়াড়ি থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি রক্তদান এর পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয়।

এ দিনের এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন কেশিয়াটির বিধায়ক ভদ্র হেমরম অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ও কেশিয়াড়ি থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের এই অনুষ্ঠান  থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পাশাপাশি, ভালো কাজের  স্বীকৃতির জন্য কয়েকজন সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মীকে সংবর্ধিত করা হয়।

এদিন কেশিয়াড়ি থানার পুলিশের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য পূর্ণ ছিল। আইনশৃঙ্খলা রক্ষার সাথে সাথেই সামাজিক দায়বদ্ধতাও পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

— বিজ্ঞাপন —
Advertisement