Monday, November 2, 2026
জেলা

বাঁকুড়ায় পুলিশের মেগা অভিযান,জব্দ দানব বাইক ও মদ্যপদের জরিমানা

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঁকুড়ায় পুলিশের মেগা অভিযান,জব্দ দানব বাইক ও মদ্যপদের জরিমানা

বাঁকুড়া,মহম্মদ শাহজাহান আনসারী: পুজোর সময়ে মদ্যপ অবস্থায় বাইক বা গাড়ি চালানো বন্ধ করতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা পুলিশ। চতুর্থীর রাত থেকেই শহরে ঢোকার মুখে পাঁচবাগা ফ্লাইওভারের, সতীঘাট ধলডাঙ্গা মোড় সহ বেশ কয়েকটি জায়গায় নাকা অভিযান চালায় বাঁকুড়া পুলিশ। অভিযানে মূলত ওভার স্পিডে গাড়ি চালানো এবং মধ্য রয়েছেন কিনা চালক তা নিয়ে বিশেষ অভিযান চলে। অভিযানের সময়ে গাড়ির চালক ও আরোহীরা মধ্য অবস্থায় রয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখেন পুলিশ অফিসারেরা। মধ্যব্য অবস্থায় থাকা বেশ কয়েকজন চালক এবং আরোহীকে জরিমানাও করা হয় পুলিশের তরফে।


প্রসঙ্গত প্রতিবছরই পূজোর সময়ে একদল উৎশৃংখল যুবক রাতের বেলায় বাইক নিয়ে শহর চষে বেড়ান। মদ্যপ অবস্থায় থাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে পারেন না ওইসব যুবক ‌। ওভার স্পিডে গাড়ি চালাতে গিয়ে প্রায় প্রতি বছরই পূজোর সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া শহর ও শহর লাগুয়া এলাকায়। তাই চলতি বছরে পুজোর মরশুমে দুর্ঘটনা এড়াতে চতুর্থীর সন্ধ্যা থেকেই বিশেষ অভিযানে নামে বাঁকুড়া জেলা পুলিশ। 


পুলিশ অভিযানে বিকট শব্দযুক্ত সাইলেন্সার লাগানো একটি দানবআকার মডিফাইড বাইক আটক করার পাশাপাশি মদ্যপ বাইক চালকদের আইন অনুযায়ী জরিমানা করা হয়। উৎসবের মরশুমে পথ চলতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া শহরের বাসিন্দারা।

 

— বিজ্ঞাপন —
Advertisement