Monday, November 2, 2026
জেলা

পুজোর আগেই মণ্ডপে মণ্ডপে ঘুরছেন খোদ পুলিশ সুপার

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুজোর আগেই মণ্ডপে মণ্ডপে ঘুরছেন খোদ পুলিশ সুপার

 

 

মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া :আর কয়েকদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। শারদ উৎসবে মাততে চলেছে আপামোর বাঙালি। প্রসঙ্গত বাঁকুড়া জেলায় যে কয়েকটি বড় পূজো রয়েছে সেগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন মণ্ডপে মন্ডপে ঘুরলেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ কর্তারা। এদিন বাঁকুড়ার পুজো মণ্ডপ গুলিতে সরজমিনে হাজির হয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন নির্দেশিকা পুজো উদ্যোক্তাদের প্রদান করলেন জেলার পুলিশ সুপার।

বাঁকুড়া জেলার পুলিশ সুপার ভিজি সতীশ জানান,ট্রাফিক ব্যবস্থাতে যেমন নজরদারি চলছে পাশাপাশি যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টিও নজর রাখা হচ্ছে। নারী সুরক্ষার জন্য বাড়িতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মহিলা পুলিশ কর্মীও মোতায়েন থাকবে বিভিন্ন পূজো মন্ডপে।

— বিজ্ঞাপন —
Advertisement