Saturday, October 31, 2026
রাজনীতি

কৃষক সমাবেশের মাঝেই হনুমান চল্লিশা পাঠ,চরম বিশৃঙ্খলা জেলাশাসক কার্যালয়ের সামনে

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কৃষক সমাবেশের মাঝেই হনুমান চল্লিশা পাঠ,চরম বিশৃঙ্খলা জেলাশাসক কার্যালয়ের সামনে

বীণা নন্দী দাস পশ্চিম মেদিনীপুর:এআইকেকেএমএস এর সভা চলাকালীন হনুমান চল্লিশা গান মাইকে চালাতে চালাতে সভাস্থলে ঢুকে যায়  সংস্কৃতি রক্ষা মঞ্চ, মেদিনীপুর নামে একটি সংগঠন। গেরুয়া ঝান্ডা নিয়ে,জয় শ্রী রাম স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে যায় সংস্কৃতির রক্ষা মঞ্চের কর্মী সদস্যরা। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সভা হচ্ছিল। সভায় তখন বক্তব্য রাখছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ। মাইকে চলছিল বক্তব্য। আর সেই সময়ই মাইকে হনুমান চল্লিশা গান গাইতে গাইতে সবার স্থলে ঢুকে যায় সংস্কৃতি রক্ষা মঞ্চ নামে একটি সংগঠন। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি বচসা হয়। কিছুক্ষণ পর অবশ্য সভা শেষ করে ঘটনাস্থল থেকে চলে যায় এ আই কে কে এম এস। 


উল্লেখ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল এবং ভারত-মার্কিন কৃষি বাণিজ্য চুক্তি বাতিল-সহ একাধিক দাবিতে সোমবার মেদিনীপুরে কৃষক ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের ডাকে মেদিনীপুর স্টেশন থেকে কৃষক-মজুরদের মিছিল শহর পরিক্রমা করে কালেক্টরেট মোড়ে পৌঁছয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ, রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান ও রাজ্য সহ-সভাপতি সূর্য প্রধান-সহ অন্যান্যরা। বৈধ সকল নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

— বিজ্ঞাপন —
Advertisement