Sunday, November 1, 2026
জেলা

বন অধিকার আইন লাগুর দাবিতে রাজাভাতখাওয়ায় অবস্থান বিক্ষোভ, আন্দোলনে বক্সার ১৮ গ্রামের বাসিন্দারা

Published by Soumya Bhattacharjee |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বন অধিকার আইন লাগুর দাবিতে অবস্থান বিক্ষোভ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৬ অক্টোবর: বন অধিকার আইন লাগু করার দাবিতে ফের আন্দোলনে সামিল হলেন বক্সা বনবস্তির বাসিন্দারা। রবিবার রাজাভাতখাওয়ার এনআইসি টিকিট কাউন্টারের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পাহাড়ের ১৮টি গ্রামের বাসিন্দারা। মহাগ্রাম সভা যৌথ সংগ্রাম কমিটির উদ্যোগে এই আন্দোলন চলছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বনবস্তির বাসিন্দাদের অধিকার খর্ব করা হচ্ছে। তাঁদের দাবি, বন অধিকার আইন কার্যকর করতে হবে এবং বনবস্তির মানুষের অধিকার সুনিশ্চিত করতে হবে। বেশ কিছুদিন ধরেই এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু বন দফতর বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আশ্বাস না মেলায় এদিন রাজাভাতখাওয়ার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা।

আন্দোলনের অন্যতম মুখ লাল সিং ভুজেল বলেন, “আমরা আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানাতে চাই, বন দফতরের তরফে বনবস্তির বাসিন্দাদের উপর শোষণ চালানো হচ্ছে। নিজেদের জায়গাতেই আমাদের পরাধীন করে রাখা হচ্ছে। এগুলো আমরা মানছি না।”

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

— বিজ্ঞাপন —
Advertisement