Sunday, November 1, 2026
জেলা

নবমীর রাতে নাগাড়ার তালে মাতল হ্যামিলটনগঞ্জ, পুরুলিয়ার ব্যান্ডে জমজমাট উৎসব

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 21, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নবমীর রাতে নাগাড়ার তালে মাতল হ্যামিলটনগঞ্জ, পুরুলিয়ার ব্যান্ডে জমজমাট উৎসব

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২১ অক্টোবর: দুর্গাপুজোর আনন্দে নবমীর রাতে নাগাড়ার তালে মেতে উঠলেন হ্যামিলটনগঞ্জবাসী। পুজোর শেষলগ্নে উৎসবের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল পুরুলিয়ার নাগাড়া ব্যান্ডের পরিবেশনা। হ্যামিলটনগঞ্জের বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাগাড়ার ছন্দে নবমীর রাত কার্যত উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

এদিন সন্ধ্যা থেকেই এলাকায় বাড়তে থাকে মানুষের ভিড়। বিশেষ করে যুবক-যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নাগড়ার তালে তাল মিলিয়ে নাচে-গানে মেতে ওঠেন বহু মানুষ। ঢাকের চেনা ছন্দের পাশাপাশি নাগড়ার নিজস্ব সুর ও তাল দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে এলাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ভিড় জমান।

দুর্গাপুজোর দিনগুলিতে আনন্দ-উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি—হ্যামিলটনগঞ্জের নবমীর রাতেও তার ব্যতিক্রম হয়নি। পুজো শেষ হওয়ার আগে এই বিশেষ আয়োজন যেন সকলকে আরও একবার উৎসবের আনন্দে একসূত্রে বেঁধে দিল। বিবেকানন্দ ক্লাবের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। নাগড়ার তালে জমজমাট এই সন্ধ্যা হ্যামিলটনগঞ্জবাসীর পুজোর স্মৃতিতে বিশেষ জায়গা করে নিল।

 

— বিজ্ঞাপন —
Advertisement