Monday, November 2, 2026
জেলা

হ্যামিলটনগঞ্জের দুর্গাপুজোয় এক টুকরো টোটোপাড়া, প্রাকৃতিক উপাদানে সাজল মণ্ডপ

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হ্যামিলটনগঞ্জের দুর্গাপুজোয় এক টুকরো টোটোপাড়া, প্রাকৃতিক উপাদানে সাজল মণ্ডপ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ১৫ অক্টোবর: চা বাগান ঘেরা কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জে দুর্গাপুজোর মণ্ডপে উঠে এসেছে আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী টোটোপাড়া গ্রামের ছবি। অগ্রগামী সংঘের এবারের পুজোর থিম এক টুকরো টোটোপাড়া। লাইভ স্ট্যাচু ও মডেলের মাধ্যমে বিশ্বের অন্যতম ক্ষুদ্র জনজাতি টোটো সম্প্রদায়ের জীবনযাত্রাকে তুলে ধরেছেন উদ্যোক্তারা। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান।

ভুটান পাহাড়ের কোলে অবস্থিত টোটোপাড়া গ্রামে পৌঁছতে পেরোতে হয় সাতটি নদী। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে অবস্থিত এই গ্রাম টোটো জনজাতির নিজস্ব সংস্কৃতি ও জীবনযাত্রার জন্য বিশেষ পরিচিত। সেই জীবনযাত্রাকে কাছ থেকে বুঝতে এবং মণ্ডপে ফুটিয়ে তুলতে দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন পুজো উদ্যোক্তারা।

অগ্রগামী সংঘের পুজো উদ্যোক্তা গোবিন্দ বাগচী জানান, টোটোপাড়ার মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানতে এক থেকে দু’মাস সময় ব্যয় করতে হয়েছে। তারপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে মণ্ডপে উপস্থাপনা করা হয়েছে। পুজোর থিমের মধ্য দিয়ে টোটো জনজাতির জীবন ও ঐতিহ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।

— বিজ্ঞাপন —
Advertisement